
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ (সিএলসিএস)–এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আগামী ২২ নভেম্বর ২০২৫, শনিবার, সকাল ১০ টায়, একাডেমিক বিল্ডিং এর ৩০২ নং রুমে, ছায়ানীড়ের পরিচালনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজ (সিএলসিএস)–এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে' শীর্ষক কর্মশালা।
এই কর্মশালার মাধ্যমে বাংলা ভাষার শুদ্ধ বানান, প্রমিত উচ্চারণ, ভাষার ব্যবহার ও সংস্কৃতিচর্চা বিষয়ে অংশগ্রহণকারীরা সমৃদ্ধ হবেন। কর্মশালাটি পরিচালনা ও আলোকিত করবেন দেশের প্রাজ্ঞ শিক্ষাবিদ, গবেষক এবং ভাষা–বিশেষজ্ঞগণ।
অতিথি বৃন্দ
প্রধান অতিথি: ড. ইউসুফ খান, ইতিবাচক চিন্তার মননশীল লেখক, চেয়ারপার্সন, বুরো বাংলাদেশ, উপদেষ্টা, ছায়ানীড়।
সংবর্ধিত অতিথি: প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, সদস্য, বাংলাদেশ অ্যাক্রিডেটেশন কাউন্সিল সাবেক উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি: আবুল কাশেম চৌধুরী, উপদেষ্টা, ছায়ানীড়।
মুখ্য আলোচক: অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলা ভাষার ফেরিওয়ালা।
সভাপতি: প্রফেসর ড. মো. আহসান হাবীব তারেক, চেয়ারপার্সন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
আপনাদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে তাৎপর্যপূর্ণ করে তুলবে।
+880-9614-482482, 01324-713502, 01324-713503, 01324-713504, 01324-713505, 01324-713506, 01324-713507, 013247-13508
© 2003-2026 Green University of Bangladesh. All Rights Reserved.
Developed by GCITS